সেরা খাবার, সেরা দাম— রমজানে রেনেসন্সের চমক
· Prothom Alo

রেনেসন্স ঢাকা গুলশান হোটেল রমজান ২০২৬ উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পাঁচ তারকা ইফতার, নৈশভোজ ও সাহ্রির আয়োজন করেছে; স্বাস্থ্যসচেতন মেনু, বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার থাকছে।
রাজধানীর পাঁচ তারকা হোটেল রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে উন্মোচন করেছে রমজান ২০২৬ উপলক্ষে তাদের বিশেষ ইফতার, বুফে নৈশভোজ ও সাহ্রির আয়োজন। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি আয়োজিত সংবাদ সম্মেলন ও বিশেষ খাদ্য আস্বাদন অনুষ্ঠানে দেশের মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হোটেল কর্তৃপক্ষ জানায়, এ বছরের মূল প্রতিপাদ্য ‘সেরা পাঁচ তারকা খাবার, সেরা দামে’। তাদের ভাষায়, অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে উন্নতমানের পাঁচ তারকা খাবার পরিবেশনই এ বছরের লক্ষ্য।
Visit milkshakeslot.lat for more information.
রমজান থিমের কেকথাকছে নানা রকমের সতেজ পানীয়তারা বিশ্বাস করে, চলতি বছরে ঘোষিত এ আয়োজন রাজধানীর পাঁচ তারকা ব্যবস্থাপনায় অন্যতম সেরা সেবা তারা দিতে যাচ্ছে।
হোটেল কর্তৃপক্ষ আরও জানায়, আন্তর্জাতিক খাবারের পাশাপাশি বিশেষভাবে আরবি ও ইউরোপীয় বিভিন্ন পদ থাকছে এবারের আয়োজনে। মান, স্বাদ ও পরিবেশনায় কোনো ঘাটতি না রাখতে এই ইফতারের প্রস্তুতি শুরু হয়েছে প্রায় দুই থেকে তিন মাস আগে থেকে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিশেষভাবে পরিকল্পিত ইফতার, বুফে নৈশভোজ, সাহ্রি ও প্রিমিয়াম বহনযোগ্য ইফতার বক্স আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা। পাশাপাশি পরিবার, করপোরেট গ্রুপ ও সামাজিক আয়োজনের জন্য আকর্ষণীয় অফারও আছে। হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ও রন্ধনশিল্পীরা বিস্তারিত উপস্থাপনার মাধ্যমে রমজানের বিশেষ আয়োজনের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও ইফতার টেস্টিংয়ে। পরিবেশিত হয় ইফতারির ঐতিহ্যবাহী ও অন্যান্য নানা পদ এবং বৈচিত্র্যময় মিষ্টি। এবারের রোজায় সব অতিথিকে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে রেখেছে বিশেষ অফার।
মেন্যুতে আছে স্বাস্থ্যকর সালাদ
হোটেলের খাবারের প্রতিটি পদ তৈরি করা হয়েছে খামার থেকে সরাসরি সংগ্রহ করা তাজা ও জৈব উপকরণ ব্যবহারে ফলানো উপকরণে। অতিথিদের স্বাস্থ্যসচেতন খাদ্যাভ্যাসে উৎসাহিত করতে বুফের প্রতিটি আইটেমের পাশে ক্যালরি উল্লেখসহ বিশেষ ফুডলেবেল সংযুক্ত করা হয়েছে, যা ঢাকার হোটেল শিল্পে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
রমজান ২০২৬ উপলক্ষে ইফতারসহ বুফে নৈশভোজের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩,৯৯৯ টাকা (নেট), যেখানে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুবিধা থাকছে। পরিবারবান্ধব এ আয়োজনের অংশ হিসেবে শিশুদের জন্য থাকছে ‘শিশুরা বিনামূল্যে খাবার’ সুবিধা। একইভাবে বুফে সাহ্রির মূল্য জনপ্রতি ২,৬৬৬ টাকা (নেট); তবে অনেকে একসঙ্গে এলে আছে বিশেষ ছাড় ও শিশুদের জন্য অভিন্ন সুবিধা।
ঘরোয়া ও করপোরেট আয়োজনের কথা বিবেচনায় এই রোজায় আছে তিন ধরনের প্রিমিয়াম ইফতার বক্স—সিলভার ৪,৫০০ টাকা (নেট), গোল্ড ৬,৫০০ টাকা (নেট) ও প্লাটিনাম ৮,৫০০ টাকা (নেট)। বড় পরিসরের অর্ডারের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ও দিচ্ছে তারা।
রমজান মাসজুড়ে থাকছে ‘খান ও জিতুন’ ক্যাম্পেইন; এতে প্রতিদিন থাকছে পুরস্কার জয়ের সুযোগ।
ছবি: রেনেসন্স ঢাকা গুলশান হোটেল