তেহরানের উত্তর ও পূর্বে শক্তিশালী বিস্ফোরণ, ইরানের পুরো আকাশসীমা বন্ধের ঘোষণা

· Prothom Alo

তেহরানের কয়েকটি এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত 

ইসরায়েলের হামলার পর ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ফলে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। দ্রুত ইন্টারনেট ব্যবস্থায়ও বিঘ্ন সৃষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরার।

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী কাৎজ

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল এই হামলাকে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) বলেছে।

Visit lej.life for more information.

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার সকালে এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে দেশজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। বিস্তারিত পড়ুন

ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রও ইরানে হামলা চালিয়েছে: মার্কিন কর্মকর্তা 

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ সামরিক অভিযান চালিয়েছে।

ইরানের পুরো আকাশসীমা বন্ধের ঘোষণা 

ইরানের পুরো আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এটি বন্ধ থাকবে। দেশটির সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের মুখপাত্র মজিদ আকহাভান মেহের সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার।

খামেনি তেহরানে নেই, নিরাপদ স্থানে সরে গেছেন: রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে তেহরানে নেই। তাঁকে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

আজ শনিবার রয়টার্সকে এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইরানে আজ শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলাকে ইসরায়েল ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) বলেছে।

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের আকাশে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি

তেহরানের উত্তর ও পূর্বে শক্তিশালী বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্ব অংশে আরও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার তেহরানে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে শহরটির বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর আসে। তবে এসব বিস্ফোরণের উৎস বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী কাৎজ

Read full story at source