মামলা করবেন না গরুর মালিক, পুলিশের জিডি

· Prothom Alo

সিলেটের ওসমানীনগরে চোরাই গরু দিয়ে যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির কর্মীর বাড়িতে ইফতার মাহফিল আয়োজনের বিষয়টি আলোচিত হওয়ায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে খোঁজ নিয়েছে। তবে এ ঘটনায় গরুর মালিক মামলা না করায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রেখেছে পুলিশ।

গতকাল শনিবার বিকেলের দিকে ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে গিয়ে খোঁজ নেয় থানা-পুলিশের একটি দল। পুলিশের সদস্যরা গরুর মালিক নাজমুল ইসলামের সঙ্গেও কথা বলেছেন।

Visit asg-reflektory.pl for more information.

নাজমুলের বরাতে পুলিশ জানায়, এ ব্যাপারে তাঁর কোনো অভিযোগ নেই। যুক্তরাজ্যপ্রবাসী তাঁকে গরুর মূল্য পরিশোধ করেছেন। ঘটনার সঙ্গে যুক্তরাজ্যপ্রবাসীর কোনো সংশ্লিষ্টতা নেই। মূল ঘটনা প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক ঘটিয়েছেন। এটি গরুর মালিকও জানতে পেরেছেন। প্রবাসীর সঙ্গেও নাজমুল ইসলামের ভালো সখ্য আছে।

গত ২৪ ফেব্রুয়ারি ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী এম আহমদ ওরফে মধু মিয়ার বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তিনি যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রচারে অংশ নিতে জানুয়ারিতে দেশে এসেছিলেন। নির্বাচন শেষে নিজ বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। পরে জানা যায়, ওই ইফতার মাহফিলে জবাই করা গরুটি ছিল চুরি করা।

মাহফিলে অংশ নিয়েছিলেন চুরি যাওয়া গরুর মালিকসহ হাজারো মানুষ। চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল আয়োজনের বিষয়টি জানাজানি হলে বিএনপির ওই কর্মী গরুর মালিককে মূল্য পরিশোধ করেছেন। গ্রামের সালিসে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক ঘটনার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় এম আহমদ বাড়ির তত্ত্বাবধায়ককে কাজ থেকে বের করে দিয়েছেন। এম আহমদ গত শুক্রবারে যুক্তরাজ্যে ফিরে গেছেন।

চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল, জানাজানির পর টাকা পরিশোধ

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল হাসান ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। আমরা গরুর মালিকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। গরুর মালিক বলেছেন, প্রবাসী বিষয়টি জানার পর গরুর মূল্য হিসেবে ৭০ হাজার টাকা দিয়েছেন। গরু চুরি করেছিলেন প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক। কিন্তু প্রবাসী দেশে আসার আগেই গরু কেনার জন্য টাকা দিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই তত্ত্বাবধায়ক গরু না কিনে এ ঘটনা ঘটিয়েছেন।’ তিনি বলেন, যেহেতু গরুর মালিক অভিযোগ দেবেন না। সে জন্য তাঁরা এ ঘটনায় একটি জিডি করে রেখেছেন।

Read full story at source