যে ১০ ব্যাচেলর ডিগ্রির চাহিদা সবচেয়ে বেশি

· Prothom Alo

বর্তমানে স্নাতকদের নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে কোন স্নাতক ডিগ্রিগুলো সবচেয়ে আকর্ষণীয়? আমেরিকা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কলেজেস অ্যান্ড এমপ্লয়ার্সের ২০২৬ সালের বেতন জরিপে মিলবে এর উত্তর। এই জরিপে সবচেয়ে চাহিদাসম্পন্ন ১০টি ব্যাচেলর ডিগ্রির তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৫০টি সদস্যপ্রতিষ্ঠানের ওপর জরিপে তথ্য সংগ্রহ করা হয়েছে।

স্নাতক শেষে সবচেয়ে বেশি বেতন পান কোন ১০ বিষয়ের শিক্ষার্থী

সবচেয়ে চাহিদাসম্পন্ন ১০টি ব্যাচেলর ডিগ্রি

১০. মানবসম্পদ: ৪০ শতাংশ

Visit milkshakeslot.com for more information.

৯. মার্কেটিং: ৪৪ শতাংশ

৮. লজিস্টিকস/সাপ্লাই চেইন: ৪৪ দশমিক ৭ শতাংশ

৭. ইনফরমেশন সায়েন্সেস অ্যান্ড সিস্টেমস: ৪৮ শতাংশ

৬. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৫১ দশমিক ৩ শতাংশ

৫. বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্ট: ৫৮ দশমিক ৭ শতাংশ

৪. অ্যাকাউন্টিং: ৫৮ দশমিক ৭ শতাংশ

৩. কম্পিউটার সায়েন্স: ৬০ শতাংশ

২. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৬১ দশমিক ৩ শতাংশ

১. ফাইন্যান্স: ৬১ দশমিক ৩ শতাংশ

এন্ট্রি–লেভেল চাকরির জন্য কঠিন সময়

কিছু প্রতিষ্ঠান এন্ট্রি-লেভেল নিয়োগ কমিয়ে দিচ্ছে। এডটেক প্রতিষ্ঠানের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ বছরের মধ্যে এটাই সবচেয়ে কঠিন এন্ট্রি-লেভেল চাকরির বাজার হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, মাত্র ৩০ শতাংশ স্নাতক তাঁদের নিজ বিষয়ে চাকরি পাচ্ছেন। ৭৫ শতাংশের বেশি নিয়োগদাতা ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সমান বা কমসংখ্যক এন্ট্রি-লেভেল কর্মী নিয়োগ দিয়েছে। তবে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কলেজেস অ্যান্ড এমপ্লয়ার্সের (এনএসিই) প্রতিবেদন আরও দেখিয়েছে, ২০২৬ সালের স্নাতকদের জন্য প্রায় সব প্রধান বিষয়ে প্রারম্ভিক বেতনের পূর্বাভাস বেড়েছে। তবে শুধু সামাজিক বিজ্ঞানে প্রারম্ভিক বেতন কমার সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডস স্কলারশিপ: বিভিন্ন তথ্যের জন্য অনলাইন সেশন, করুন রেজিস্ট্রেশন

কিছু ক্ষেত্রে বেতন বাড়ার পূর্বাভাস

কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, গণিত, পরিসংখ্যান, ব্যবসা এবং কৃষি ও প্রাকৃতিক সম্পদের মতো বিষয়ে বেতন বাড়তে পারে। উদাহরণ হিসেবে কম্পিউটার সায়েন্স স্নাতকদের গড় প্রারম্ভিক বেতন ২০২৬ সালে হতে পারে ৮১ হাজার ৫৩৫ ডলার—যা গত বছরের ৭৬ হাজার ২৫১ ডলার থেকে ৬ দশমিক ৯ শতাংশ বেশি।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কলেজেস অ্যান্ড এমপ্লয়ার্সের প্রেসিডেন্ট ও সিইও শন ভ্যানডারজিয়েল বলেন, নিয়োগ স্থিতিশীল থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠান বেতন বাড়ানোর পরিকল্পনা করছে—যা ২০২৬ সালের স্নাতকদের জন্য ভালো খবর।

এআই/প্রথম আলোতুরস্ক উচ্চশিক্ষায় মুসলিম শিক্ষার্থীদের এখন শীর্ষ গন্তব্য

Read full story at source