মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক, পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা
· Prothom Alo

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
Visit sports24.club for more information.
আজ বৃহস্পতিবার সকালে গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বেলা ১১টায় প্রতিনিধিদলটি সেখানে যায় এবং ১১টা ৫০ মিনিটে বেরিয়ে আসে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।
বৈঠকের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘এটা তো বলার অপেক্ষা রাখে না, যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। আজকে নতুন সরকার এসেছে, কাজেই তারা স্বাভাবিকভাবে এখানে আসবে, বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে এসেছি।’
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনবিএনপি নেতা আবদুল মঈন খান আরও বলেন, ‘আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ সরকারের নীতিমালার বিষয়গুলো।’
বৈঠকে বিশ্বের বিভিন্ন ধরনের ঘটনাপ্রবাহ তথা সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি নেতা মঈন খান।
বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর জিয়া উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান।