স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতা

· Prothom Alo

কেউ স্ত্রী, কেউ বান্ধবী আর কেউবা অন্যের স্ত্রীকে কাঁধে নিয়ে পাহাড়ের ঢালু বেয়ে নিচের দিকে দৌড়াচ্ছেন। যুক্তরাজ্যের ডার্কিংয়ে ‘স্ত্রী বহন দৌড়’ নামে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে গত রোববার। এতে দুই ডজনের বেশি প্রতিযোগী দৌড়ে অংশ নেন। প্রতিযোগিতার মূল নাম ‘ইউকে ওয়াইফ ক্যারিং রেস’।

এবারের প্রতিযোগিতায় ফিনল্যান্ডের টেমু টুভিনেন ও জাত্তা লেইনোনেন ১ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে লক্ষ্য পৌঁছে বিজয়ী হয়েছেন। তাঁদের পুরস্কার? এটাও ব্যতিক্রমী এক বিষয়। এই প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে দেওয়া হয় এক ব্যারেল স্থানীয় এলে (বিয়ার)।

Visit asg-reflektory.pl for more information.

এটি মূলত স্ক্যান্ডিনেভিয়ান খেলা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পোল্যান্ড এবং অন্যান্য দেশে এই খেলার অনুসারী আছে। ইংল্যান্ডে এই দৌড় প্রথম শুরু হয় ২০০৮ সালে। ডরকিংয়ে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতা ১৯ শতকের ফিনিশ কিংবদন্তি থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া। যেখানে একটি দল গ্রাম লুটের পাশাপাশি নারীদের নিয়ে যেত।

এই প্রতিযোগিতায় অংশ নিতে বিবাহিত হতেই হবে—এমনটা নয়। অংশগ্রহণকারীরা পুরুষ বা নারী যে কেউ হতে পারেন। স্ত্রী হিসেবে যাঁকে কাঁধে নিয়ে দৌড়াবেন, তাঁর বয়স ১৮ বছর বা ততোধিক হতে হবে। তিনি নিজের স্ত্রী, বন্ধু বা অন্য কেউ হলেও কোনো সমস্যা নেই। শুধু অন্তত ৫০ কেজি (১১০ পাউন্ড) ওজনের মানুষকে বহন করতে হবে। আবার যাঁরা কম ওজনের, তাঁদের র‍্যাকস্যাকের মধ্যে আটা বা পানি ভরে ন্যূনতম ওজন পূরণ করতে হয়।

আয়োজকেরা বলেন, ‘আপনাকে নিজের স্ত্রী বহন করতে হবে এমন নয়। এটি অন্য কারও হতে পারে। অথবা বন্ধু, বান্ধবী, ছেলেবন্ধু, বোন বা ভাই। তবে তাঁদের ওজন আপনার চেয়ে কম হতে হবে।’

দৌড়াতে গিয়ে প্রতিযোগীরা তাঁদের পছন্দের কৌশল বেছে নেন। তবে অধিকাংশই ‘এস্তোনিয়ান হোল্ড’ বেছে নেন। উল্টো দিকে পিঠে ঝুলে পা মুখের সামনে ক্রস থাকে। এভাবে দেখতে যেমন হাস্যকর, দৌড়াতে ততটাই চ্যালেঞ্জিং।

আয়োজকেরা বলেন, প্রতিযোগীদের পিঠে সঙ্গী নিয়ে ৩৮০ মিটারের উঁচুনিচু পথ পাড়ি দিতে হয়। খড়, জল ও পিচ্ছিল পাহাড় ডিঙোতে হয়। একটি পাহাড়ের ঢালুতে ওপরে ও নিচে দৌড়াতে হয়। এরপর পাহাড় থেকে নেমে নিচে খড়ের প্রতিবন্ধকতা পার হতে হয়। অতিরিক্ত রোমাঞ্চের জন্য তাঁদের ওপর পানি ঢালা হয়।

এবারের প্রতিযোগিতায় সবচেয়ে দ্রুততম যুক্তরাজ্যের জুটি হয়েছেন এডওয়ার্ড ন্যাশ ও ক্যাথরিন নাইট। বিজয়ী ফিনল্যান্ডের টেমু টুভিনেন ও জাত্তা লেইনোনেনের চেয়ে তাঁরা মাত্র ৪ সেকেন্ড পিছিয়ে ছিলেন। আগামী জুলাইয়ে তাঁরা ফিনল্যান্ডে ওয়ার্ল্ড ওয়াইফ ক্যারি চ্যাম্পিয়নশিপে যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করবেন।

Read full story at source