পর্তুগালে মঞ্চনাটকে ফুটে উঠছে অভিবাসীদের জীবনের বাস্তব চিত্র

· Prothom Alo

মঞ্চস্থ হবে নাটক। অভিবাসীদের জীবনযাত্রার কঠিন দিকগুলো দেখানো হচ্ছে। আটজন বাংলাদেশি এতে অভিনয় করছেন। ১২ মার্চ শুরু হওয়া নাটকটির প্রদর্শনী চলবে ১৫ মার্চ পর্যন্ত।

Visit chickenroad.qpon for more information.

নাটকটির গল্পে রয়েছে বাংলাদেশি অভিবাসীদের ওপর ঘটে যাওয়া পুলিশের অভিযানের বিতর্কিত দৃশ্য। মূলত এটাকেই নাটকে ফোকাস করা হচ্ছে। আয়োজক সূত্রে জানা যায়, দর্শকের সুবিধার্থে নাটকটি পর্তুগিজ, ইংলিশ, বাংলা ও নেপালি—এই চার ভাষায় পরিবেশিত হবে।

পর্তুগালের রাজধানী লিসবনের বেলেমে অবস্থিত সেন্ট্রো কালচারাল দে বেলেম (সিসিবি) মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে।

ইউরোপে অভিবাসীদের জীবনসংগ্রাম, বাংলাদেশি অভিবাসীদের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম, অনিশ্চয়তা ও নানা সংকটময় পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরা হবে নাটকে। আটজন বাংলাদেশি প্রবাসী ছাড়াও নাটকে অংশ নিয়েছেন দুজন পর্তুগিজ ও একজন নেপালি অভিনেতা।

নাটকটি নির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পর্তুগিজ নির্মাতা মার্কো মার্টিনস। তিনি বাংলাদেশি অভিবাসীদের ইউরোপে আসার পেছনের গল্প, তাঁদের নানা সংকট ও মানসিক লড়াই নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

এ নাটকে অভিনয় করেছেন বাংলাদেশি মাল্টি-ডিসিপ্লিন শিল্পী নাসরিন সরকারও। তিনি বলেন, বিভিন্ন শিল্পমাধ্যমে কাজ করলেও এ ধরনের থিয়েটারে কাজ করা তাঁর জন্য প্রথম অভিজ্ঞতা। তিনি বলেন, ‘এই কাজ যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনি আমার জন্য সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করেছে।’

চার দিনব্যাপী এই নাট্য–আয়োজন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও অভিবাসীদের জীবনভিত্তিক এমন আরও সাংস্কৃতিক আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Read full story at source