ঢাকায় প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
· Prothom Alo

রাজধানীর ভাটারার নয়ানগর এলাকায় প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কলেজছাত্রী (১৬)। ঘটনাটির ভিডিও ধারণেরও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হওয়ার পাঁচ ঘণ্টার মধ্যেই জড়িত দুই কিশোরকে আইনের সংস্পর্শে এনেছে পুলিশ। দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।
ভাটারা থানার পুলিশ জানায়, স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্রী ওই কিশোরী ৮ মার্চ সকাল ১১টার দিকে তার প্রেমিকের (১৭) সঙ্গে বেড়াতে বের হয়।
Visit asg-reflektory.pl for more information.
একপর্যায়ে তারা নয়ানগরের ফিলিপ ভিলার দোতলার একটি ফ্ল্যাটে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক কিশোরীকে ধর্ষণ করে। পরে তার পার্স থেকে এক হাজার টাকা নিয়ে সেখান থেকে চলে যায়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক প্রথম আলোকে বলেন, প্রেমিক চলে যাওয়ার পর তার এক বন্ধু ওই ঘরে ঢুকে কিশোরীকে জানায় যে ধর্ষণের ঘটনা সে ভিডিও করে রেখেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সে–ও কিশোরীকে ধর্ষণ করে।
পুলিশ জানায়, ঘটনার পর কিশোরী বাসায় ফিরে গেলে বিষয়টি জানতে পারেন তাঁর স্বজনেরা। পরে করণীয় নিয়ে আলোচনা করে শনিবার মধ্যরাতে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
ওসি ইমাউল হক বলেন, মামলা হওয়ার পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। গতকাল রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ভাটারার সাইদনগরের বি–ব্লক এলাকা থেকে ধর্ষণের ঘটনায় জড়িত দুই কিশোরকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, সোমবার দুই কিশোরকে আদালতে হাজির করা হবে। একই সঙ্গে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে। সুবিধাজনক সময়ে আদালতে নিয়ে তাঁর জবানবন্দিও নেওয়া হবে।
পুলিশ আরও জানায়, ভুক্তভোগী কিশোরীর মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।