ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার ইফতার
· Prothom Alo

রমজান আমাদের শিক্ষা দেয় আত্মসংযম ও আমিত্ববোধ বিসর্জনের। সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষের তরে নিজেকে বিলিয়ে দেওয়ার মহিমা। এই বার্তায় ইফতার ও দোয়া মাহফিল করেছে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা। ১৩ মার্চ জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
Visit likesport.biz for more information.
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। তাঁরা বন্ধুসভার কল্যাণ কামনা করে এই মহৎ আয়োজনকে সাধুবাদ জানান। দোয়া পরিচালনা করেন সিরাজুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার ইফতার।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার এনাম হক, আইনজীবী নাসির মিয়া, আইনজীবী ও বন্ধুসভার উপদেষ্টা নোমান মৃধা, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের পরিচালক সিরাজুল ইসলাম, বন্ধুসভার সাবেক সভাপতি অভিজিৎ রায়, মাইনুদ্দিন রুবেল ও ইকবাল হোসেন, কার্যনির্বাহী সদস্য আরেফিন শোভন, সভাপতি শাহজাহান মিয়া, সহসভাপতি অনন্যা সাহা, সাধারণ সম্পাদক ফাহমিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক সাদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আল মামুন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক প্রাচী আক্তার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নিঝুম আক্তার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আঁখি আক্তার, বন্ধু সেঁজুতি, তুলি গোস্বামী, আলিয়া মাহবুব এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন।
সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা