ব্রহ্মপুত্রে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু

· Prothom Alo

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ভেঙে চার শিশুর মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও দুজন। আজ শনিবার বিকেল ৫টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে ঈদের ছুটিতে অতিরিক্ত ভিড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মায়ামনি (১০), আবিদ (১৪), আবদুল মোতালেব (৬) ও খাদিজা (১২)। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চারটি মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে; আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

Visit biznow.biz for more information.

Read full story at source