শিশু যেন নিশ্চিত থাকে যে, সত্যি কথা বললে আপনি তাকে শাসনের বদলে সাহায্য করবেন

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। তিনি ‘শিশুদের স্কুল ভীতি : অভিভাবকের করনীয়’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

Visit afsport.lat for more information.

শিশুর সঙ্গে নিরাপদ ও মজবুত আবেগের সম্পর্ক স্থাপনের বিষয়ে ডা. রাহেনুল ইসলাম কয়েকটি বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, শিশু যখন কোনো ভুল করে বা বিপদে পড়ে, তখন সে যেন প্রথমেই আপনার কাছে আসার সাহস পায়। সম্পর্কটি এমন হওয়া উচিত যেখানে:

আগে শোনা, পরে বলা: শিশু কথা বলা শুরু করা মাত্রই উপদেশ বা বিচারকের আসনে না বসে ধৈর্য ধরে তার কথা শেষ পর্যন্ত শুনতে হবে।

সমমর্মিতা: তার কষ্টটাকে ছোট করে না দেখে (যেমন: "এতে কান্নার কী আছে?") বরং তার অনুভূতির গুরুত্ব দেওয়া।

ভয়হীন পরিবেশ: সে যেন এটা নিশ্চিত থাকে যে, সত্যি কথা বললে আপনি তাকে শাসন করার বদলে সাহায্য করবেন।

Read full story at source