একাত্তরের আদর্শে দেশ গড়তে হবে
· Prothom Alo
‘মুক্তিযুদ্ধ বাঙালি জাতির এক সোনালি অর্জন। এ অর্জনের তুলনা আর কোনো কিছুর সঙ্গে চলে না। একাত্তরের চেতনা ধারণ ও লালন করে আমাদের দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে।’
Visit saltysenoritaaz.org for more information.
৩১ মার্চ ফরিদপুরে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে এ কথা বলেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ অলিম্পিয়াডের আয়োজন করে ফরিদপুর বন্ধুসভা।
মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতাএমন আয়োজনের জন্য প্রথম আলো ও বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করেছে। প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, সামাজিক আন্দোলনের সৈনিক। প্রথম আলো চায়, দেশ ও জাতির ইতিহাস ও ঐতিহ্য জেনে তোমরা যাতে প্রকৃত এবং দেশমাতৃকার আদর্শ সন্তান হয়ে দেশের সেবায় আগামীতে আত্মনিয়োগ করতে পারো।’
ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজ কুমার বিশ্বাস বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার এ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের খুঁটিনাটি জানা। আমাদের পূর্বপুরুষেরা কীভাবে যুদ্ধ করেছেন, ওই সময়ে কীভাবে দিন কাটিয়েছেন, কেমন ছিল ওই সময়ের পরিবেশ-পরিস্থিতি, তা জানা। যে বীর সন্তানেরা দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন, তাঁদের ঋণ আমরা শোধ করতে পারব না। তবে তাঁদের জীবন ও কর্মকাণ্ড জেনে তাঁদের আদর্শে নিজেকে গড়ে তুলতে পারব।’
মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতাঅন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক রাফেজা খাতুন। সঞ্চালনা করেন ফরিদপুর বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক অজয় দাস। পুরস্কার ঘোষণা ও ধন্যবাদ জানান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা প্রবীর কান্তি বালা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক আবদুস সবুর ওরফে গামছা কাজলের পরিবেশনা ‘হরবোলা’।
অলিম্পিয়াডে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির প্রভাতি ও দিবা শাখার অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথমে মুক্তিযুদ্ধভিত্তিক ৩০টি প্রশ্নের ভিত্তিতে ২০ মিনিট সময়ের একটি কুইজ পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। এরপর বন্ধুসভার সদস্যরা তাদের খাতা মূল্যায়ন করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী পাঁচ শিক্ষার্থীকে নির্বাচন করেন।
ফরিদপুরে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরাকুইজে প্রথম হয়েছে জারিফা রহমান, দ্বিতীয় তাহারাত তানজুম, তৃতীয় মার্জিয়া ইসলাম, চতুর্থ রাবেয়া আক্তার এবং পঞ্চম হয়েছে রাবেয়া আক্তার। তাদের হাতে পুরস্কারের বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক সহিদ উল্লা, সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক সজীব দত্ত, সহসভাপতি মানিক কুণ্ডু, বইমেলা সম্পাদক লক্ষ্মণ চন্দ্র মন্ডল, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শ্যামল মণ্ডল, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক প্রান্ত ঘোষ, সদস্য দেবান্বিতা দাস, তাবাচ্ছুম বুশরা ও জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।
সভাপতি, ফরিদপুর বন্ধুসভা