জনপ্রিয় অনেক গ্র্যাজুয়েট ডিগ্রি আর্থিকভাবে লাভজনক নয়, বলছে গবেষণা

· Prothom Alo

ভালো ক্যারিয়ার ও বেশি আয়ের জন্য উচ্চশিক্ষা সহায়ক—এটি একটি প্রতিষ্ঠিত ধারণা। তবে নতুন একটি গবেষণা ভিন্ন কথা বলছে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফল বলছে, জনপ্রিয় অনেক গ্র্যাজুয়েট ডিগ্রি শেষ পর্যন্ত আর্থিকভাবে আর তেমন লাভজনক নয়, বরং কিছু ক্ষেত্রে ক্ষতির কারণও হতে পারে।

Visit newsbetting.bond for more information.

কোন ডিগ্রিতে বেশি লাভ, কোনটিতে কম—

যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটির পোস্ট সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ইকনোমিকস রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে দেখা গেছে—মেডিসিন, আইন ও ফার্মেসি ডিগ্রিতে বিনিয়োগের রিটার্ন সবচেয়ে বেশি।

অন্যদিকে সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, কারিকুলাম ও ইনস্ট্রাকশন—এই ক্ষেত্রগুলোতে রিটার্ন শূন্য থেকে নেতিবাচকও হতে পারে। গবেষকেরা বলছেন, শুধু উচ্চ বেতনের ধারণা দেখে এসব বিষয়ে ভর্তি হওয়া অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হতে পারে।

অস্ট্রেলিয়া শিক্ষার্থী ভিসা নিয়ে নতুন তথ্য জানাল

যেভাবে হিসাব করা হয়েছে লাভ-ক্ষতি—

গবেষণায় শুধু স্নাতকদের বেতন নয়; বরং পড়াশোনার মোট খরচ, পড়ার সময় সম্ভাব্য হারানো আয় এবং সেই অর্থ অন্য কোথাও বিনিয়োগ করলে সম্ভাব্য লাভ—এসব বিষয় বিবেচনা করা হয়েছে। ফলাফল অনুযায়ী, মেডিক্যাল ডিগ্রিধারীদের আয় প্রায় তিন গুণ পর্যন্ত বাড়তে পারে। ফার্মেসি ডিগ্রিতে আয় বাড়ে দুই-তৃতীয়াংশের বেশি। কিন্তু সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্কে অতিরিক্ত খরচ যোগ করলে প্রকৃত লাভ থাকে না।

শুধু বেতন দেখে সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ—

গবেষক ঝেংরেন ঝু সতর্ক করে বলেন, অনেক শিক্ষার্থী শুধু গ্র্যাজুয়েটদের গড় বেতন দেখে সিদ্ধান্ত নেন, যা ভুল। কারণ, অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের আয় আগেই বেশি ছিল। অর্থাৎ, ডিগ্রি নেওয়ার আগে ও পরে আয়ের পার্থক্যই আসল বিবেচ্য।

এইচএসসি পরীক্ষা ২০২৬, প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

কারা বেশি লাভবান হন—

গবেষণায় দেখা গেছে, নারীরা তুলনামূলক বেশি লাভবান হন। ফুল টাইম শিক্ষার্থীদের রিটার্ন বেশি এবং কম আয়ের আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে গ্র্যাজুয়েট ডিগ্রির প্রভাব বেশি পড়ে। এ ছাড়া উচ্চ র‍্যাঙ্কিংয়ের আইন ও ব্যবসা স্কুল থেকে ডিগ্রি নিলে রিটার্ন বাড়ার সম্ভাবনা থাকে।

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নেওয়া যাবে পরিবার, থাকছে যে যে শর্ত

ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে গ্র্যাজুয়েট শিক্ষা—

বিশেষজ্ঞদের মতে, গ্র্যাজুয়েট ডিগ্রি নেওয়া অনেক সময় উচ্চ ঝুঁকির বিনিয়োগ—বিশেষ করে যখন শিক্ষার্থীদের বড় অঙ্কের ঋণ নিতে হয়। তাই ভর্তি হওয়ার আগে মোট খরচ, সম্ভাব্য আয়বৃদ্ধি, ড্রপআউটের ঝুঁকি এবং পড়াশোনার সময় কাজের সুযোগ বিবেচনা করা জরুরি।

শুধু অর্থ নয়, পছন্দও গুরুত্বপূর্ণ—

গবেষকেরা মনে করিয়ে দেন, সব সিদ্ধান্তই আর্থিক লাভের জন্য হয় না। আইনজীবী, চিকিৎসক, কাউন্সেলর বা স্কুল প্রশাসক হওয়ার মতো অনেক পেশায় গ্র্যাজুয়েট ডিগ্রি বাধ্যতামূলক। আবার অনেকেই ব্যক্তিগত আগ্রহ বা সামাজিক প্রভাবের কথা ভেবে এসব বিষয় বেছে নেন।

Read full story at source