গোড়ানে সোনার দোকান থেকে ৭০ ভরি সোনা ও ১৫০ ভরি রুপা চুরি

· Prothom Alo

রাজধানীর খিলগাঁও এলাকার গোড়ান টেম্পো স্ট্যান্ডের একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দোকানমালিকের দাবি, দোকান থেকে ৭০ ভরি সোনা, ১৫০ ভরি রুপা ও নগদ ১ লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে।

Visit xsportfeed.life for more information.

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১১টার পর থেকে আজ বৃহস্পতিবার ভোরের মধ্যে শাটারের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটেছে।

ওসি মো. শফিকুল ইসলাম বলেন, গোড়ান টেম্পো স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচতলায় এই সোনার দোকান। দোকানটির মালিক আমিরুল ইসলাম ওরফে মনা গতকাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরে আজ সকালে পাশের দোকানের মালিকের মাধ্যমে খবর পেয়ে তিনি দোকানে এসে দেখেন, পাশের দোকানের দেয়াল ভাঙা এবং তাঁর দোকানের শাটার খোলা।

দোকানের ভেতরে ঢুকে দেখা যায়, শোকেসে রাখা সোনা ও রুপার অলংকার এবং নগদ টাকা নেই। ভেতরে সব এলোমেলো হয়ে আছে। চুরির সময় বাড়িটিতে কোনো নিরাপত্তাকর্মী ছিল না।

মো. শফিকুল ইসলাম আরও বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর আসামি শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় খিলগাঁও থানায় এখনো মামলা হয়নি।

Read full story at source